খামেনেইর মৃত্যুতে ফুঁসছে পাকিস্তান! আমেরিকার দূতাবাসে আগুন ও গুলিবর্ষণে নিহত ২২ – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইর মৃত্যুতে উত্তাল পাকিস্তান। ইসরায়েল ও আমেরিকার যৌথ বিমান হামলায় খামেনেইর মৃত্যুর খবরে তীব্র শোক প্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছেন।
এদিকে খামেনেইর মৃত্যুর প্রতিবাদে করাচিতে অবস্থিত মার্কিন কনসুলেটে অগ্নিসংযোগের চেষ্টা চালায় উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও নিরাপত্তারক্ষীদের গুলিবর্ষণে অন্তত ২২ জন পাকিস্তানি বিক্ষোভকারী নিহত হয়েছেন। তেহরান থেকে করাচি—সর্বত্রই এখন শোকের ছায়া এবং চরম উত্তেজনা বিরাজ করছে। ইরান সরকার খামেনেইর মৃত্যুতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই হত্যাকাণ্ডের কঠোর প্রতিশোধ নেওয়ার শপথ নিয়েছেন।

