লেটেস্ট নিউজ

খামেনেই ও পেজেশকিয়ান কি খতম? তেহরানে ইজরায়েল-আমেরিকার বিধ্বংসী হামলায় তোলপাড় ইরান – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরান ও ইজরায়েল-আমেরিকা সংঘাত এখন এক চরম মরণপণ লড়াইয়ে রূপ নিয়েছে। শনিবারের যৌথ অভিযানে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে। একটি গোপন ও সুরক্ষিত স্থানে খামেনেইকে সরিয়ে নেওয়া হলেও তাঁর বর্তমান অবস্থা নিয়ে ধোঁয়াশা কাটেনি।

আইআরজিসি-র ব্যাপক ক্ষয়ক্ষতি

ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC)-এর একাধিক শীর্ষ স্থানীয় কমান্ডার এবং উচ্চপদস্থ রাজনৈতিক কর্মকর্তা এই হামলায় প্রাণ হারিয়েছেন বলে খবর। যদিও তেহরান এখনও নিহতদের নাম প্রকাশ করেনি, তবে এই আঘাত ইরানের সামরিক ও রাজনৈতিক কাঠামোর ওপর বড় ধরনের বিপর্যয় বলে মনে করা হচ্ছে।

আবুধাবিতে মৃত্যু ও আমিরাতের হুঁশিয়ারি

পাল্টা জবাব দিতে ইরান ক্ষেপণাস্ত্র ছুড়লে তা প্রতিহত করে সংযুক্ত আরব আমিরাত। তবে আবুধাবিতে সেই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে অন্তত একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনাকে জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন আখ্যা দিয়ে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আমিরাত প্রশাসন। গোটা মধ্যপ্রাচ্য জুড়ে এখন চরম উত্তেজনা ও জরুরি অবস্থা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *