লেটেস্ট নিউজ

খামেনেই বাঙ্কারে! ব্যাটন কি পুত্রের হাতে? – এবেলা

এবেলা ডেস্কঃ

মার্কিন হামলার আশঙ্কায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিরাপদ বাঙ্কারে আশ্রয় নিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। সংবাদমাধ্যমের দাবি, এই জরুরি অবস্থায় দায়িত্ব সামলাচ্ছেন তাঁর তৃতীয় পুত্র মাসুদ খামেনেই। দায়িত্ব নিয়েই তিনি ইন্টারনেট ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

তেহরান বাঙ্কারে লুকানোর খবর অস্বীকার করলেও খামেনেইয়ের নিরাপত্তা বৃদ্ধির কথা স্বীকার করেছে। ইরান সরকার সাফ জানিয়েছে, আমেরিকার যেকোনো আগ্রাসনকে সরাসরি যুদ্ধ হিসেবে বিবেচনা করে কঠোরতম জবাব দেওয়া হবে। মার্কিন নৌবহর ওই অঞ্চলের দিকে অগ্রসর হওয়ায় বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *