লেটেস্ট নিউজ

খামেনেই হত্যার চরম প্রতিশোধে জ্বলছে তেল আভিভ ধ্বংসস্তূপে পরিণত ইজরায়েলের একাধিক শহর – এবেলা

এবেলা ডেস্কঃ

Supreme \titleonly লিডার আয়াতুল্লাহ আলি খামেনেই-এর মৃত্যুর পর মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে প্রলয়ঙ্কারী যুদ্ধ। মার্কিন-ইজরায়েলি হামলার পাল্টা জবাবে ১ মার্চ ইরান যে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে, তাতে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তেল আভিভের গুশ দান এলাকা। একের পর এক বহুতল ধসে পড়ার পাশাপাশি জেরুজালেমেও বৃষ্টির মতো আছড়ে পড়েছে ইরানি ক্ষেপণাস্ত্র।

প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ নিজেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শনে গিয়ে পরিস্থিতির ভয়াবহতা প্রত্যক্ষ করেছেন। সোমবার ইজরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্যের মোট চারটি দেশে একযোগে ড্রোন ও মিসাইল হামলা চালায় তেহরান। এর আগে কাতার, কুয়েত, জর্ডন ও সৌদি আরবের মতো দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলোকেও নিশানা করেছিল ইরান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, ইরানের সঙ্গে এই সংঘাত আগামী অন্তত পাঁচ সপ্তাহ স্থায়ী হতে পারে। উল্লেখ্য, গত রবিবার ইজরায়েল ও আমেরিকার যৌথ অভিযানে ইরানের মিনাব শহরের একটি স্কুলে ১৮০ জনের মৃত্যুর পর থেকেই রণংদেহি রূপ ধারণ করেছে ইরান। বর্তমানে পুরো মধ্যপ্রাচ্য এক ভয়াবহ মানবিক সংকটের মুখে দাঁড়িয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *