লেটেস্ট নিউজ

খালি করুন নয়তো ধ্বংসের মুখে পড়ুন! রাস আল-খাইমাহ ও আল-হোসন কি পরবর্তী লক্ষ্য? – এবেলা

এবেলা ডেস্কঃ

পারস্য উপসাগরীয় অঞ্চলে ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি-র সাম্প্রতিক হুঁশিয়ারিতে চরম আতঙ্ক ছড়িয়েছে সংযুক্ত আরব আমিরাতে। বিশেষ করে রাস আল-খাইমাহ এবং আল-হোসন গ্যাস ফিল্ডের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলো এখন ইরানের নিশানায়। আইআরজিসি সাফ জানিয়েছে, হয় এলাকা খালি করুন নতুবা ভয়াবহ পরিণতির জন্য প্রস্তুত থাকুন।

ইরানের অভিযোগ, তাদের নিয়ন্ত্রিত দ্বীপগুলোতে হামলা চালাতে রাস আল-খাইমাহকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে। শুধু হুঁশিয়ারি নয়, ইরান ইতিমধ্যেই একটি ‘ইভাকুয়েশন ম্যাপ’ বা এলাকা খালি করার মানচিত্র প্রকাশ করেছে, যা পরিস্থিতির ভয়াবহতা ফুটিয়ে তুলছে। এর ফলে দুবাইয়ের আন্তর্জাতিক আর্থিক কেন্দ্রগুলোতেও (DIFC) অস্থিরতা শুরু হয়েছে। সিটিগ্রুপ, ডেলয়েট এবং পিডব্লিউসি-র মতো বিশ্বখ্যাত সংস্থাগুলো তাদের কর্মীদের নিরাপত্তার স্বার্থে অফিস বন্ধ বা স্থানান্তরের কথা ভাবছে।

ইরানি কমান্ড ‘খাতাম আল-আনবিয়া’ স্পষ্ট করে দিয়েছে যে আমেরিকা ও ইসরায়েলকে সমর্থনকারী যেকোনো ব্যাংক, বিমানবন্দর, বন্দর বা বাণিজ্যিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানোর পূর্ণ স্বাধীনতা তাদের রয়েছে। এই উত্তেজনার জেরে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সাধারণ মানুষকে ব্যাংক ও শপিং মলের মতন জনবহুল জায়গা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে, যার ফলে মধ্যপ্রাচ্যের জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *