খেজুরিতে লক্ষ্মীর ভাণ্ডারের ফ্লেক্স ছিঁড়ে ‘তুলকালাম’, কাঠগড়ায় বিজেপি না কি গোষ্ঠীদ্বন্দ্ব? – এবেলা
এবেলা ডেস্কঃ
পূর্ব মেদিনীপুরের খেজুরিতে লক্ষ্মীর ভাণ্ডারের প্রচার ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। তৃণমূলের দাবি, পরাজয়ের ভয়ে রাতের অন্ধকারে বিজেপি এই কাজ করেছে। পাল্টা অভিযোগে বিজেপি জানায়, তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা। প্রতিবাদে সরব হয়েছে ঘাসফুল শিবির।

