লেটেস্ট নিউজ

গঙ্গারামপুরে জয়ের রসদ খুঁজছে বিজেপি, হারানো জমি পুনরুদ্ধারে মরিয়া তৃণমূল – এবেলা

এবেলা ডেস্কঃ

গঙ্গারামপুর: লোকসভা নির্বাচনের প্রাপ্ত লিডই এখন গঙ্গারামপুরে বিজেপির প্রধান হাতিয়ার। বালুরঘাট লোকসভা কেন্দ্রে সুকান্ত মজুমদারের জয়ের নেপথ্যে এই বিধানসভা এলাকার বড় অবদান রয়েছে। পরিসংখ্যান বলছে, লোকসভা ভোটে গঙ্গারামপুর থেকে ১৬,৮০০ ভোটের লিড পেয়েছে বিজেপি, যা আসন্ন বিধানসভা লড়াইয়ের আগে গেরুয়া শিবিরকে বাড়তি অক্সিজেন দিচ্ছে।

অন্যদিকে, গত দশ বছর ধরে গঙ্গারামপুর নিজেদের দখলে রাখতে পারলেও লোকসভার এই ব্যবধান তৃণমূলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। হারানো জমি ফিরে পেতে এবং বিজেপির এই লিড মুছে দিতে কোমর বেঁধে নামছে ঘাসফুল শিবির। লোকসভা ও বিধানসভার ভোট সমীকরণ কি একই থাকবে, নাকি তৃণমূল ঘুরে দাঁড়াবে— তা নিয়েই এখন সরগরম গঙ্গারামপুরের রাজনীতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *