লেটেস্ট নিউজ

গঙ্গাসাগরে ডুবন্ত মানুষকে বাঁচাবে রোবট? অসাধ্য সাধনে নামছে অত্যাধুনিক ড্রোন! – এবেলা

এবেলা ডেস্কঃ

গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবার রিমোট কন্ট্রোলড ‘লাইফবয় ওয়াটার ড্রোন’ মোতায়েন করেছে প্রশাসন। সেকেন্ডে ৭ মিটার গতিসম্পন্ন এই ড্রোন ১ কিলোমিটার দূর পর্যন্ত গিয়ে ১ টন ওজন টেনে আনতে সক্ষম। ঢেউয়ের ধাক্কায় উল্টে গেলেও এটি স্বয়ংক্রিয়ভাবে সোজা হতে পারে।

উদ্ধারকাজ ত্বরান্বিত করতে এই ড্রোনে রয়েছে এইচডি ক্যামেরা ও জিপিএস সিস্টেম। সিগন্যাল বিচ্ছিন্ন হলে এটি নিজে থেকেই ফিরে আসবে। এছাড়া মেলায় ২,৫০০ স্বেচ্ছাসেবক, এয়ার অ্যাম্বুল্যান্স এবং অস্থায়ী হাসপাতালের মাধ্যমে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *