গঙ্গাসাগর ফেরত সাধুদের নিয়ে বাংলাদেশ উপদূতাবাস ঘেরাও করবেন শুভেন্দু
বাংলাদেশে দীপু দাস হত্যাকাণ্ড এবং হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে সাধু প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে শুভেন্দু হুঁশিয়ারি দেন যে, দীপু দাস খুনের ঘটনায় দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত না করলে বড়সড় আন্দোলনে নামবেন তাঁরা।
আগামী মকর সংক্রান্তির পর গঙ্গাসাগর থেকে ফেরা কয়েক হাজার সাধুসন্তদের নিয়ে ডেপুটি হাইকমিশনের সামনে বিশাল মিছিল ও ধর্না কর্মসূচির ডাক দিয়েছেন তিনি। শুভেন্দু স্পষ্ট জানান, পুলিশের কোনো ব্যারিকেড বা বাধা তাঁরা মানবেন না। এছাড়া বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধের দাবিতে বাণিজ্য দফতরের সামনেও বিক্ষোভ দেখানোর পরিকল্পনা রয়েছে তাঁর।

