লেটেস্ট নিউজ

গঙ্গোত্রী ধামের কপাট খোলার মাহেন্দ্রক্ষণ ঘোষণা, অহিন্দুদের প্রবেশে জারি হলো কঠোর নিষেধাজ্ঞা – এবেলা

এবেলা ডেস্কঃ

অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে আগামী ১৯ এপ্রিল দুপুর ১২টা ১৫ মিনিটে খুলে যাচ্ছে বিশ্বখ্যাত গঙ্গোত্রী ধামের কপাট। নবরাত্রির প্রথম দিনে মন্দির কমিটির পক্ষ থেকে এই দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। ১৮ এপ্রিল শীতকালীন আবাস মুখবা থেকে মা গঙ্গার ডোলি যাত্রা শুরু করে রাতে ভৈরব মন্দিরে বিশ্রাম নেবে। পরদিন সকালে গঙ্গোত্রী পৌঁছে বৈদিক আচার মেনে মন্দিরের দ্বার উন্মুক্ত করা হবে।

এ বছর চারধাম যাত্রায় এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে মন্দির কমিটি। এবার থেকে মন্দির চত্বর এবং গঙ্গ ঘাটে অহিন্দু বা অ-সনাতনীদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সনাতন ঐতিহ্য ও ধর্মীয় রীতি রক্ষার্থেই এই প্রথম এমন কঠোর পদক্ষেপ নেওয়া হলো। কমিটির পক্ষ থেকে প্রশাসনকে এই নিয়ম কার্যকর করতে সহযোগিতার আবেদন জানানো হয়েছে। একই দিনে যমুনোত্রী ধামের কপাট খোলার মাধ্যমে এবারের যাত্রার আনুষ্ঠানিক সূচনা ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *