লেটেস্ট নিউজ

গজনভির প্রথম আক্রমণের ১০০০ বছর পূর্তিতে সোমনাথ মন্দিরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী – এবেলা

এবেলা ডেস্কঃ

আগামী ১১ জানুয়ারি গুজরাটের ঐতিহাসিক সোমনাথ মন্দিরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাহমুদ গজনভির প্রথম আক্রমণের ১০০০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান পর্ব’-এর সমাপ্তি অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। সোমনাথ ট্রাস্টের সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। ৮ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত মন্দির প্রাঙ্গণে একাধিক আধ্যাত্মিক ও সামাজিক কর্মকাণ্ডের পরিকল্পনা করা হয়েছে।

প্রধানমন্ত্রী মোদী এই মন্দিরকে ভারতীয় সভ্যতার অদম্য শক্তির প্রতীক হিসেবে বর্ণনা করেছেন। বারবার বৈদেশিক আক্রমণের শিকার হওয়া সত্ত্বেও এই মন্দিরের পুনর্গঠন ও বর্তমান গৌরবময় অবস্থানকে তিনি সাহসের অনন্য উদাহরণ বলে উল্লেখ করেন। বছরব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে এই বিশেষ ঐতিহাসিক মুহূর্তটি উদযাপন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *