গড়বেতায় জমজমাট বইমেলা: উদ্বোধনে চাঁদের হাট – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম মেদিনীপুরের গড়বেতা শহরে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শুভ সূচনা হলো বহুল প্রতীক্ষিত বইমেলার। রবিবার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। স্থানীয় বইপ্রেমীদের ভিড়ে মুখরিত মেলা প্রাঙ্গণ আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক উত্তরা সিংহ হাজরা, বিডিও রামজীবন হাঁসদা এবং গড়বেতা থানার ভারপ্রাপ্ত আধিকারিক চঞ্চল সিংহ। এছাড়াও বিশিষ্ট সমাজসেবী অসীম সিংহ রায় ও মিঠু পতিহারসহ মেলা কমিটির সদস্যরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলেন।

