গড়বেতায় বামেদের বিশাল পদযাত্রা ও সাত দফা দাবিতে সরগরম এলাকা
পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় সাত দফা দাবি নিয়ে ‘বাংলা বাঁচাও’ পদযাত্রায় নামল সিপিআইএম। বুধবার আয়োজিত এই কর্মসূচিতে একশো দিনের কাজ সচল রাখা এবং গড়বেতাকে পৃথক মহকুমা ঘোষণার দাবি জানানো হয়। এছাড়া শিলাবতী নদীর ওপর কংক্রিটের সেতু নির্মাণ ও রাধানগরে রেল ওভারব্রিজ তৈরির দাবিতে সরব হন বাম নেতা-কর্মীরা।
তপন ঘোষ ও দিবাকর ভূঁইয়ার নেতৃত্বে এই মিছিলে বিপুল সংখ্যক কর্মী উপস্থিত ছিলেন। গোটা শহর পরিক্রমার মাধ্যমে স্থানীয় কর্মসংস্থান ও পরিকাঠামো উন্নয়নের দাবিকে সামনে রেখে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নেতৃত্ব। জনস্বার্থ সংশ্লিষ্ট এই ইস্যুগুলোকে কেন্দ্র করে বর্তমানে ওই এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে।

