লেটেস্ট নিউজ

গড়িয়ায় পার্লারের মালকিনকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক, ঘাতক হরিয়ানার প্রেমিক – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতার গড়িয়ার একটি বিউটি পার্লারে দিনেদুপুরে রূপবাণী দাস নামে এক মহিলাকে নৃশংসভাবে কুপিয়ে খুন করল তাঁর প্রেমিক। অভিযুক্ত যুবক পঙ্কজ হরিয়ানার বাসিন্দা বলে জানা গিয়েছে। রূপবাণীকে হত্যার পর অভিযুক্ত নিজেও ধারালো অস্ত্র দিয়ে নিজের গলায় কোপ মেরে আত্মঘাতী হন। পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাত্ব অবস্থায় দুটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

তদন্তে জানা গেছে, ফেসবুকের মাধ্যমে রূপবাণীর সঙ্গে পঙ্কজের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। স্বামী-সন্তান ছেড়ে তিনি ভিন রাজ্যে লিভ-ইন করতে গেলেও মাস দুয়েক আগে সব সম্পর্ক ছিন্ন করে বাড়িতে ফিরে আসেন। এর জেরেই ক্ষুব্ধ পঙ্কজ হরিয়ানা থেকে গড়িয়ায় এসে এই কাণ্ড ঘটায় বলে প্রাথমিক অনুমান। ঘটনার সময় রূপবাণী পার্লারে একাই ছিলেন।

তীব্র চিৎকার ও ঝগড়ার শব্দ শুনে স্থানীয়রা রূপবাণীর স্বামীকে খবর দিলে তিনি এসে শৌচাগারের কাছে দুজনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। ঘটনার খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর ও পুলিশ আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। প্রেমঘটিত বিবাদ নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *