লেটেস্ট নিউজ

গড়িয়া হত্যাকাণ্ড: পরকীয়া সম্পর্কের টানাপোড়েনে বিউটি পার্লারে খুন ও আত্মহত্যা – এবেলা

এবেলা ডেস্কঃ

দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার গড়িয়ায় এক বিউটি পার্লারের ভেতরে পরকীয়া সম্পর্কের জেরে চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটেছে। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, রূপবাণী দাস নামে এক গৃহবধূ হরিয়ানার যুবক পঙ্কজের সঙ্গে ফেসবুকে প্রেমে জড়িয়ে লিভ-ইন শুরু করেছিলেন। তবে দু’মাস আগে তিনি প্রেমিকের সঙ্গ ত্যাগ করে নিজের স্বামীর কাছে ফিরে আসেন। এই প্রত্যাখান মেনে নিতে না পেরে আক্রোশ বশত পঙ্কজ মঙ্গলবার দুপুরে ওই বিউটি পার্লারে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে রূপবাণীকে কুপিয়ে হত্যা করে নিজে আত্মঘাতী হয়।

মঙ্গলবার দুপুরে রূপবাণীকে তাঁর স্বামী পার্লারে নামিয়ে দিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই পঙ্কজ সেখানে উপস্থিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভেতর থেকে কাঁচের দরজা বন্ধ করে দুজনের মধ্যে প্রবল বিবাদ শুরু হয়। পার্লারের অন্য এক কর্মী ঝগড়ার শব্দ শুনে রূপবাণীর স্বামীকে খবর দিলে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে দরজা খুলে ভেতরে ঢুকে দেখা যায়, রক্তাত্ব অবস্থায় দুজনের নিথর দেহ মেঝেতে পড়ে রয়েছে। দিনদুপুরে জনবহুল এলাকায় এমন ভয়াবহ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয় কাউন্সিলর সঞ্জিতকুমার চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, সম্পর্কের টানাপোড়েন এবং প্রতিশোধের স্পৃহা থেকেই এই চরম পথ বেছে নিয়েছে অভিযুক্ত যুবক। অভিযুক্তের মোবাইল ফোন এবং কল রেকর্ড পরীক্ষা করে ঘটনার নেপথ্যে থাকা আরও বিশদ তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। পুরো এলাকা বর্তমানে থমথমে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *