গদিতে ঝাঁপ দিয়েও ফস্কাল বল! বিজ্ঞাপনের শুটিংয়ে বাবরের কাণ্ড দেখে হাসির রোল নেটপাড়ায় – এবেলা
এবেলা ডেস্কঃ
মাঠে তো বটেই, এমনকি বিজ্ঞাপনের শুটিংয়েও ক্যাচ মিস করে চরম ট্রোলড হলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজম। সম্প্রতি পাকিস্তান সুপার লিগের একটি বিজ্ঞাপনের শুটিং চলাকালীন এই মজার ঘটনাটি ঘটে। ভিডিওতে দেখা যায়, বাবরের ক্যাচ ধরার সুবিধার জন্য নিচে দু-স্তর বিশিষ্ট নরম গদি বা ম্যাট্রেস পাতা ছিল। ডান দিকে ঝাঁপিয়ে একটি সহজ ক্যাচ ধরার কথা ছিল তাঁর। কিন্তু সব প্রস্তুতি থাকা সত্ত্বেও বল তালুবন্দি করতে ব্যর্থ হন বাবর।
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনরা মজায় মেতে ওঠেন। একজন ব্যবহারকারী ঠাট্টা করে লিখেছেন, ‘ম্যাট্রেস কো ম্পা নি আগে থেকেই জানত বাবর ক্যাচ মিস করবে, তাই নিচে গদি পেতে রেখেছিল!’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘একেবারেই ধারাবাহিক পারফরম্যান্স, মাঠে যা করেন শুটিংয়েও তাই করলেন।’ বিশ্বকাপের অফ-ফর্ম এবং দল থেকে বাদ পড়ার পর সম্প্রতি রান্নার ভিডিও দিয়ে আলোচনায় এসেছিলেন বাবর। তবে এবার বিজ্ঞাপনের সেটে ক্যাচ ফস্কানোর এই ঘটনা তাঁর ফুটবলারসুলভ ইমেজকে আরও একবার ট্রোলের মুখে ঠেলে দিল।
