গদির ওপর ঝাঁপিয়েও ফসকাল ক্যাচ! বিজ্ঞাপনের শুটিংয়ে হাসির পাত্র বাবর আজম – এবেলা
এবেলা ডেস্কঃ
মাঠে তো বটেই, এমনকি বিজ্ঞাপনের শুটিংয়েও চূড়ান্ত ব্যর্থ বাবর আজম। সম্প্রতি পিএসএলের একটি বিজ্ঞাপনী ভিডিওতে দেখা গেছে, স্লিপ ফিল্ডারের মতো ডান দিকে ঝাঁপিয়েও একটি অতি সহজ ক্যাচ ধরতে ব্যর্থ হয়েছেন পাকিস্তানের এই তারকা ক্রিকেটার। চোটের ঝুঁকি এড়াতে নিচে দুটি গদি রাখা থাকলেও কাজের কাজ কিছুই হয়নি।
সামাজিক মাধ্যমে এই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে তীব্র কটাক্ষ। নেটিজেনদের একাংশ বলছেন, গদির ওপর ঝাঁপিয়েও যিনি ক্যাচ ধরতে পারেন না, তিনি মাঠে কী করবেন? অনেকে আবার ঠাট্টা করে বলছেন, ক্যাচ ফেলার জন্য বাবরের বিজ্ঞাপনের পারিশ্রমিক কেটে নেওয়া উচিত। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতা এবং চোট নিয়ে বিতর্কের পর এবার শুটিং ফ্লোরে এই কাণ্ড বাবরকে নতুন করে অস্বস্তিতে ফেলেছে।

