লেটেস্ট নিউজ

গভীর রাতে প্রতিবেশী বধূর ডাকে বাড়িতে ঢুকে চরম বিপাকে যুবক, স্বামী ধরতেই তুলকালাম কাণ্ড – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তরপ্রদেশের বরেলীতে গভীর রাতে এক প্রতিবেশী বধূর ডাকে তার বাড়িতে ঢুকে চরম হেনস্থার শিকার হলেন এক যুবক। গত শুক্রবার রাতে ওই যুবককে বাড়িতে ঢুকতে দেখে চিৎকার শুরু করেন মহিলাটির স্বামী। মুহূর্তে সেখানে গ্রামবাসী জড়ো হয়ে যায় এবং যুবককে চোর অপবাদ দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যদিও ওই বধূ পুলিশের কাছে স্বীকার করেছেন যে তিনি নিজেই প্রয়োজনে যুবককে ডেকেছিলেন, তবুও শান্তি ভঙ্গের অভিযোগে পুলিশ যুবককে আটক করেছে।

অন্যদিকে মহারাজগঞ্জে প্রেমিকার ডাকে দেখা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন দুর্জয় নামক এক যুবক। জানা গেছে, প্রেমিকা তার বাবা ও ভাইয়ের সঙ্গে মিলে পরিকল্পনা করে তাকে বাড়ির পেছনের জানালা দিয়ে ডেকে পাঠায়। যুবকটি ঘরে ঢোকা মাত্রই তরুণী চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা তাকে ধরে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করে। পরে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুনের পর তার দেহ ধানী-খড়খড়িয়া ব্রিজের কাছে ফেলে দেওয়া হয়। পুলিশ এই ঘটনায় প্রেমিকা, তার বাবা ও ভাইকে গ্রেফতার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *