গম্ভীরের চাকরি কি প্রধানমন্ত্রীর পদের চেয়েও কঠিন? শশী তারুরের মন্তব্যে শোরগোল – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্বকে ‘প্রধানমন্ত্রীর পর দেশের সবচেয়ে কঠিন কাজ’ বলে অভিহিত করেছেন কংগ্রেস সাংসদ শশী তারুর। নাগপুরে গৌতম গম্ভীরের সঙ্গে সাক্ষাতের পর সোশ্যাল মিডিয়ায় তারুর জানান, প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের সমালোচনা সহ্য করেও গম্ভীর শান্ত থেকে নিজের কাজ করে যাচ্ছেন।
পাল্টা প্রতিক্রিয়ায় গম্ভীর একে ‘নাটক’ বলে কটাক্ষ করেন এবং জানান যে সময়ের সাথে সাথে কোচের ক্ষমতা নিয়ে সত্য প্রকাশিত হবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আবহে গম্ভীরের নেতৃত্ব নিয়ে চলা তুমুল বিতর্কের মাঝে তারুরের এই মন্তব্য এবং গম্ভীরের সংক্ষিপ্ত জবাব ক্রীড়ামহলে নতুন জল্পনা তৈরি করেছে।

