গম্ভীরের দল নির্বাচন নিয়ে তোপ মনোজের, রোহিত ইস্যুতে বিস্ফোরক প্রাক্তন ক্রিকেটার – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজিল্যান্ডের কাছে হারের পর গৌতম গম্ভীরের দল নির্বাচন ও রোহিত শর্মাকে অধিনায়কত্ব থেকে সরানো নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিলেন মনোজ তিওয়ারি। তাঁর দাবি, ২০২৩ বিশ্বকাপে নিঃস্বার্থ খেলা রোহিতের ক্ষেত্রে অক্রিকেটীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধারাবাহিকতাহীন একাদশ বাছার কারণে ওডিআই ক্রিকেটের প্রতি তিনি আগ্রহ হারাচ্ছেন বলেও জানান।
মনোজের মতে, জয় শাহের এই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত ছিল। ২০২৭ বিশ্বকাপে শুভমান গিলের চেয়ে রোহিতের অধীনেই ভারতের জয়ের সম্ভাবনা বেশি থাকত বলে তিনি বিশ্বাস করেন। এদিকে, মাঠের ব্যর্থতার মাঝেই কোচ গম্ভীরের মহাকালেশ্বর মন্দির দর্শনের ভিডিও ভাইরাল হয়েছে, যা নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

