গম্ভীরের ভবিষ্যৎ কী? মুখ খুলল বিসিসিআই – এবেলা
এবেলা ডেস্কঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর গৌতম গম্ভীরের কোচিং পদ থাকবে কি না, তা নিয়ে ধোঁয়াশা কাটল না। টেস্ট ও ওয়ানডে সিরিজে টানা ব্যর্থতায় তাঁর চাকরি নিয়ে জল্পনা তুঙ্গে। এ প্রসঙ্গে বিসিসিআই সচিব দেবজিৎ শইকীয়া জানান, সিদ্ধান্ত নেবে নির্দিষ্ট ক্রিকেট কমিটি। এখনই তাড়াহুড়ো করতে নারাজ বোর্ড।
১৪০ কোটির দেশে সমালোচনা হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করেন শইকীয়া। পরিসংখ্যান গম্ভীরের বিপক্ষে থাকলেও বোর্ড বাইরের জল্পনায় কান দিচ্ছে না। অভ্যন্তরীণ আলোচনার মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফলের দিকেই তাকিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

