লেটেস্ট নিউজ

গয়নাগাটি নয় এবার লক্ষ্য রান্নার গ্যাস! সিসিটিভিতে ধরা পড়ল সিলিন্ডার চুরির রোমহর্ষক কায়দা – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তরপ্রদেশের বস্তি জেলার কোতোয়ালি থানার কাটরা মহল্লায় ঘটে যাওয়া এক অদ্ভুত চুরির ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। আকাশছোঁয়া দাম আর তীব্র সংকটের মাঝে এবার চোরদের নজর পড়েছে সাধারণ মানুষের হেঁশেলের দিকে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে রাহুল পাল নামে এক যুবক একটি গ্যাস সিলিন্ডার জোগাড় করেছিলেন। কিন্তু বাড়িতে আনার কিছুক্ষণ পরেই ওত পেতে থাকা এক চোর সবার নজর এড়িয়ে আঙিনায় ঢুকে সেই ভারী সিলিন্ডারটি নিয়ে চম্পট দেয়। চুরির এই পুরো দৃশ্যটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে যা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এবং সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। গয়না বা নগদ টাকার বদলে গ্যাস সিলিন্ডার চুরির এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে এখন তীব্র আতঙ্ক আর বিস্ময় ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *