গলায় মাংস আটকে হাসপাতালে ভিড়: সতর্ক করলেন চিকিৎসকরা – এবেলা
এবেলা ডেস্কঃ
টানা ছুটিতে জমিয়ে ভুরিভোজ করতে গিয়ে বিপত্তি বাড়ছে বাঙালির। ভালো করে না চিবিয়ে মাংস খাওয়ার ফলে খাদ্যনালিতে বড় টুকরো আটকে যাওয়ার ঘটনায় সরকারি হাসপাতালগুলোতে এখন রোগীদের উপচে পড়া ভিড়। চিকিৎসকদের মতে, প্রবীণ এবং কিশোরদের মধ্যে এই সমস্যা বেশি দেখা দিচ্ছে।
এসএসকেএম হাসপাতালে সম্প্রতি এক বৃদ্ধের খাদ্যনালি থেকে অস্ত্রোপচারের মাধ্যমে বড় মাংসখণ্ড বের করা হয়েছে। চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, বিশেষ করে রেড মিট খাওয়ার সময় কমপক্ষে ১৫ সেকেন্ড চিবানো উচিত। মোবাইল দেখতে দেখতে অসতর্কভাবে খাওয়ার ফলেই মূলত এমন দুর্ঘটনা ঘটছে।

