লেটেস্ট নিউজ

গাজা শান্তি কমিটিতে পাকিস্তান: শাহবাজ-মুনিরের সিদ্ধান্তে ফুঁসছে ইমরান শিবির – এবেলা

এবেলা ডেস্কঃ

ট্রাম্পের গাজা শান্তি কমিটিতে পাকিস্তানের যোগদান নিয়ে উত্তাল ইসলামাবাদ। খাইবার পাখতুনের মুখ্যমন্ত্রী তথা ইমরান ঘনিষ্ঠ নেতা সোহেল আফ্রিদি অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনির প্যালেস্তাইনের মুসলিমদের স্বার্থ বিকিয়ে দিয়েছেন। ইজরায়েলকে স্বীকৃতি না দেওয়া পাকিস্তানের এই পদক্ষেপকে প্যালেস্তিনীয় ভাইদের সঙ্গে সরাসরি ‘বিশ্বাসঘাতকতা’ বলে আখ্যা দিয়েছেন তিনি।

আফ্রিদির দাবি, রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য গাজার মানুষের রক্ত বিক্রি করা হয়েছে। তিনি জানান, ইমরান খান ক্ষমতায় থাকলে মুসলিম সমাজের আত্মমর্যাদায় আঘাত লাগে এমন সিদ্ধান্ত কখনোই নিতেন না। এই স্পর্শকাতর ইস্যুতে সাধারণ নাগরিকদের মতামত উপেক্ষা করে ইসলামাবাদ মুসলিম ভাবাবেগ নিয়ে খেলা করেছে বলেও তীব্র ক্ষোভ প্রকাশ করেন এই পিটিআই নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *