গাজা শান্তি বোর্ডে আমন্ত্রণ পেলেন শাহবাজ শরিফ, ট্রাম্পের শান্তি পরিকল্পনায় পাকিস্তান – এবেলা
এবেলা ডেস্কঃ
গাজায় শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার অংশ হিসেবে গঠিত ‘বোর্ড অফ পিস’-এ যোগ দেওয়ার আমন্ত্রণ পেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাকিস্তান পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি এই আনুষ্ঠানিক আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন। ৬০টি দেশের রাষ্ট্রপ্রধানদের নিয়ে গঠিত এই আন্তর্জাতিক বোর্ডের নেতৃত্ব দিচ্ছেন খোদ ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউস জানিয়েছে, কূটনীতি ও অর্থনৈতিক কৌশলগত অভিজ্ঞতাসম্পন্ন নেতাদের নিয়ে এই নির্বাহী বোর্ড গঠন করা হয়েছে। পাকিস্তান সরকার জানিয়েছে, জাতিসংঘ প্রস্তাব অনুযায়ী ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধানে তারা আন্তর্জাতিক প্রচেষ্টায় যুক্ত থাকবে। এই প্যানেলে তুরস্ক, মিশর ও যুক্তরাজ্যের পাশাপাশি বিশ্বব্যাংক প্রধান অজয় বাঙ্গা এবং জ্যারেড কুশনারের মতো ব্যক্তিত্বরাও রয়েছেন।

