লেটেস্ট নিউজ

গাড়ির জানলায় বুনো মহিষের মুখ! সেলফি তুলতে গিয়ে এ কী বিপদ যুবকের? – এবেলা

এবেলা ডেস্কঃ

কানাডার রাস্তায় বুনো মহিষের ছবি তুলতে গিয়ে সাক্ষাৎ মৃত্যুর মুখোমুখি হলেন এক যুবক। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, প্রচণ্ড ঠান্ডায় রাস্তার মাঝে গাড়ি থামিয়ে একটি অতিকায় মহিষকে ইশারায় কাছে ডাকেন তিনি। মুহূর্তেই মহিষটি এগিয়ে এসে খোলা জানলা দিয়ে সরাসরি গাড়ির ভেতরে মাথা ঢুকিয়ে দেয়। অপ্রত্যাশিত এই ঘটনায় কিংকর্তব্যবিমূঢ় যুবক প্রাণভয়ে কুঁকড়ে যান।

সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই যুবকের এই দায়িত্বজ্ঞানহীন আচরণকে ‘মৃত্যুকে আমন্ত্রণ জানানো’ বলে আখ্যা দিয়েছেন। ভিডিওটি ‘ব্রেকিং৯১১’ নামক ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে পোস্ট করার পর লাইক ও কমেন্টের বন্যা বয়ে গেছে। সৌভাগ্যবশত, কিছুক্ষণ পর মহিষটি নিজেই মাথা সরিয়ে নিলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান ওই যুবক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *