লেটেস্ট নিউজ

গায়ের রঙের জন্য ২৩ বছর বঞ্চনা! বিস্ফোরক অভিযোগ তুলে ধারাভাষ্য ছাড়লেন লক্ষ্মণ শিবরামকৃষ্ণন – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের গুরুতর অভিযোগ তুলে ধারাভাষ্য জগৎ থেকে অবসর নিলেন প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মণ শিবরামকৃষ্ণন। দীর্ঘ ২৩ বছরের কেরিয়ারে গায়ের রঙের কারণে তাঁকে বারবার অবহেলা ও বঞ্চনার শিকার হতে হয়েছে বলে দাবি করেছেন তিনি।

শিবরামকৃষ্ণন সমাজমাধ্যমে তাঁর অবসরের কথা ঘোষণা করে জানান, দুই দশকের বেশি সময় ধারাভাষ্য দিলেও তাঁকে কখনও টস বা পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনার সুযোগ দেওয়া হয়নি। তাঁর পরিবর্তে অনেক জুনিয়র ক্রিকেটাররা এসে সব দায়িত্ব সামলালেও তিনি ব্রাত্যই থেকে গিয়েছেন। এক অনুরাগীর প্রশ্নের উত্তরে তিনি সরাসরি স্বীকার করে নেন যে, এই বৈষম্যের মূলে রয়েছে গায়ের রঙ।

প্রাক্তন এই লেগ স্পিনারের মতে, রবি শাস্ত্রী কোচ হওয়ার পর থেকেই এই বৈষম্য আরও প্রকট হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে, তাঁর জীবনের এই লড়াইয়ের পূর্ণাঙ্গ কাহিনি সামনে এলে চমকে যাবে গোটা ক্রিকেট বিশ্ব। ১৯৮৩ সালে সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে টেস্ট অভিষেক ঘটিয়ে নজির গড়া এই ক্রিকেটারের এমন বিদায়ে শোরগোল পড়ে গিয়েছে ক্রিকেট মহলে। যদিও এই বিষয়ে বিসিসিআইয়ের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *