গায়ে আরসিবির জার্সি থাকলেই কেল্লাফতে! অটোতে বিনামূল্যে ঘোরার সুবর্ণ সুযোগ – এবেলা
এবেলা ডেস্কঃ
আইপিএল উন্মাদনায় ভাসছে বেঙ্গালুরু। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দরাবাদের হাইভোল্টেজ ম্যাচের আগে এক অটোচালকের অনন্য কীর্তি রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে অদ্ভুত এক ঘোষণা করেছেন তিনি। অটোর ভেতর লিখে রেখেছেন, আরসিবির জার্সি গায়ে থাকলে আজ কোনো ভাড়া দিতে হবে না।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ওই অটোচালক নিজের অটোর গায়ে স্পষ্ট করে লিখেছেন যে এবারের কাপ আরসিবিরই। সেই বিশ্বাস থেকেই সমর্থকদের জন্য এই বিশেষ উপহার। গতবারের চ্যাম্পিয়ন হিসেবে এবারও আরসিবি ভক্তদের প্রত্যাশা আকাশছোঁয়া। ‘এ সালা কাপ নামদু ২.০’ স্লোগানে এখন মুখরিত রাজপথ।
এর আগে আরসিবি কর্তৃপক্ষ সমর্থকদের জন্য মেট্রোতে বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করেছিল। এবার খোদ সাধারণ মানুষের এমন স্বতঃস্ফূর্ত আবেগ দেখে আপ্লুত ক্রিকেট দুনিয়া। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে এখন শুধুই আরসিবি জ্বরের দাপট।

.jpg)