গিল এবং অভিষেকের পর এবার সঞ্জু, যুবরাজের পাঠশালায় কি বদলাবে স্যামসনের ভাগ্য – এবেলা
এবেলা ডেস্কঃ
টিম ইন্ডিয়ার তরুণ তারকা শুভমান গিল ও অভিষেক শর্মার সাফল্যের নেপথ্যে রয়েছে যুবরাজ সিংয়ের বিশেষ প্রশিক্ষণ। এবার সেই একই লক্ষ্যে প্রাক্তন এই বিশ্বজয়ী তারকার শরণাপন্ন হলেন সঞ্জু স্যামসন। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, নেটে সঞ্জুকে ব্যাটিংয়ের সূক্ষ্ম কারিগরি ও ফুটওয়ার্কের পাঠ দিচ্ছেন যুবরাজ। বিশ্বকাপের আগে নিজেকে আরও শাণিত করতেই ৩১ বছর বয়সী এই উইকেটরক্ষক-ব্যাটার যুবির ‘পাঠশালা’য় যোগ দিয়েছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
রোহিত-বিরাটের অবসরের পর টি-টোয়েন্টি ফরম্যাটে সঞ্জু ওপেনার হিসেবে নজরকাড়া পারফরম্যান্স করলেও দলে জায়গা ধরে রাখা নিয়ে লড়াই চলছে। বিশেষ করে শুভমান গিলের অফ-ফর্ম ও দল থেকে বাদ পড়ার আবহে সঞ্জুর কাঁধেই বড় দায়িত্ব আসতে পারে। আসন্ন নিউজিল্যান্ড সিরিজে যুবরাজের টোটকা কাজে লাগিয়ে সঞ্জু ও অভিষেকের ওপেনিং জুটি কতটা আক্রমণাত্মক হয়ে ওঠে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে ক্রিকেট মহল। যুবরাজের এই মেন্টরশিপ ভারতীয় ক্রিকেটে নতুন আশার আলো দেখাচ্ছে।
Sanju Samson training session with Yuvraj Singh ❤️🔥@YUVSTRONG12 @IamSanjuSamson pic.twitter.com/gBc04dbKXs
— Sanju Samson Fans Page (@SanjuSamsonFP) January 10, 2026

