গুগল জেমিনিতে আসছে ম্যাজিক ফিচার, এখন এক ক্লিকেই তৈরি হবে আপনার নিজস্ব থ্রিডি এআই অবতার – এবেলা
এবেলা ডেস্কঃ
চ্যাটজিপিটিকে টেক্কা দিতে বড়সড় প্রস্তুতি নিচ্ছে গুগল। জেমিনিতে যুক্ত হতে চলেছে দুর্দান্ত এক ‘থ্রিডি এআই অবতার’ ফিচার। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো এআই অবতার তৈরি করতে পারবেন।
জানা গেছে, নতুন এই ফিচারের নাম রাখা হয়েছে ‘অবতার’। বর্তমানে এটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। গুগল জেমিনিতে একটি ডেডিকেটেড পেজ এবং গাইডলাইন থাকবে যা ব্যবহারকারীদের ধাপে ধাপে অবতার তৈরিতে সাহায্য করবে।
সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, প্রম্পটে শুধু ‘@me’ কমান্ড ব্যবহার করেই এআই জেনারেটেড ছবিতে নিজেকে যুক্ত করা যাবে। ফলে বারবার ছবি আপলোড করার ঝামেলা থাকবে না। এছাড়া অন্যান্য এআই চ্যাটবট থেকে চ্যাট হিস্ট্রি সরাসরি জেমিনিতে ইমপোর্ট করার সুবিধাও আনতে চলেছে গুগল। এতে ব্যবহারকারীরা পুরনো তথ্য বা প্রেফারেন্স বজায় রেখেই জেমিিন ব্যবহার শুরু করতে পারবেন।

