লেটেস্ট নিউজ

গুয়াহাটিতেই সিরিজ জয়ের হাতছানি ভারতের সামনে – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচটি আজ রবিবার গুয়াহাটির বরসাপাড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া প্রথম দুই ম্যাচে দাপুটে জয় পেয়েছে। আজকের ম্যাচে জয় পেলেই সিরিজ নিজেদের পকেটে পুরবে ভারত।

গুয়াহাটির ব্যাটিং সহায়ক উইকেটে আজ আবারও রানের পাহাড় দেখা যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রায়পুরে গত ম্যাচে ঈশান কিষান ও সূর্যকুমারের বিধ্বংসী ব্যাটিংয়ে ২০৯ রানের লক্ষ্য অনায়াসেই পেরিয়েছিল ভারত। অন্যদিকে, সিরিজে টিকে থাকতে নিউজিল্যান্ডের জন্য আজকের ম্যাচটি কার্যত মরণ-বাঁচন লড়াই হতে চলেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *