লেটেস্ট নিউজ

গেম জোন থেকে বিনোদন সাম্রাজ্য: বাঙালি উদ্যোক্তা সৌরভের সাফল্যগাথা – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা কলকাতার সৌরভ বসু আজ ভারতের বিনোদন জগতের এক উজ্জ্বল নাম। তাঁর প্রতিষ্ঠিত ‘হাই ভোল্ট বোলিং অ্যান্ড গেমিং’ বর্তমানে দেশের ৯টি রাজ্যে ১৮টি কেন্দ্রের বিশাল নেটওয়ার্ক তৈরি করেছে। ২৫০ জনেরও বেশি মানুষের কর্মসংস্থান ঘটিয়ে সৌরভ প্রমাণ করেছেন বাঙালি মেধা ও নিষ্ঠার শক্তি।

পেশাদার আতিথেয়তা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে গড়ে ওঠা এই গেমিং হাবগুলো পরিবার ও বন্ধুদের জন্য এক আদর্শ গন্তব্য। ২০২৭ সালের মধ্যে ৩০টিরও বেশি কেন্দ্র খোলার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন সৌরভ। ডিজিটাল পর্দার বাইরে বাস্তব জগতের সামাজিক মেলবন্ধন ও সুস্থ বিনোদন ছড়িয়ে দেওয়াই এই বাঙালি উদ্যোক্তার মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *