লেটেস্ট নিউজ

গোয়ার বিলাসবহুল হোটেলে কার্তিকের রহস্যময়ী সঙ্গী কে? – এবেলা

এবেলা ডেস্কঃ

বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের গোয়া সফর ঘিরে তীব্র জল্পনা শুরু হয়েছে। সমুদ্রসৈকতে গ্রিস সুন্দরী করিনা কুবিলিওতের সঙ্গে বিশেষ মুহূর্ত কাটানোর পর খবর মিলেছে যে, তারা দুজনেই গোয়ার সেন্ট রেজিস হোটেলের বাসিন্দা ছিলেন। যদিও তারা আলাদা ঘরে ছিলেন বলে একটি সূত্র দাবি করেছে।

এই সফর নিয়ে অভিনেতা বা করিনা কেউই সরাসরি মুখ খোলেননি। তবে সমুদ্রসৈকতে তাদের ব্যবহৃত তোয়ালে ও চেয়ারের অদ্ভুত মিল খুঁজে পেয়েছেন নেটিজেনরা। এই সব সূত্র একত্রিত করে সোশ্যাল মিডিয়ায় এখন কার্তিকের নতুন প্রেম নিয়ে জোর চর্চা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *