লেটেস্ট নিউজ

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে পুজোর আগে তুমুল বিতর্ক! উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ – এবেলা

এবেলা ডেস্কঃ

মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো ঘিরে চরম উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগ, পড়ুয়া ও অধ্যাপকদের অন্ধকারে রেখে উপাচার্য আশীষ ভট্টাচার্য তড়িঘড়ি ২১ জনের কমিটি গঠন করেছেন। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে এক লক্ষ টাকা বরাদ্দ হলেও মাত্র ১০ হাজার টাকা খরচের নির্দেশ দিয়ে বাকি অর্থ তছরূপের ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন বিক্ষুব্ধরা।

এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল ছাত্র পরিষদ ও শিক্ষক সংগঠন ‘ওয়েবকুপা’। এদিকে বিতর্ক শুরু হতেই উপাচার্য রহস্যজনকভাবে ছুটিতে চলে গিয়েছেন বলে জানা গেছে। পুজোর ঠিক আগের রাতে এমন খামখেয়ালি সিদ্ধান্তে ও আর্থিক অস্বচ্ছতার অভিযোগে এখন বিশ্ববিদ্যালয় চত্বরে প্রতিবাদের ঝড় উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *