লেটেস্ট নিউজ

গৌতম গম্ভীরের রহস্যময় পোস্ট: লক্ষ্য কি রোহিত-বিরাট? – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারের পর উত্তপ্ত ক্রিকেট মহল। রোহিত শর্মা ও বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পেছনে কোচ গৌতম গম্ভীরকেই দায়ী করছেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গম্ভীরের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠার মাঝেই রবিবার রাতে একটি রহস্যময় পোস্ট করেছেন তিনি।

গম্ভীর কারোর নাম না নিলেও তার বার্তায় ক্ষোভ ও অভিমান স্পষ্ট। কোচের তথাকথিত ক্ষমতা নিয়ে শীঘ্রই সত্য সামনে আসবে বলে দাবি করেছেন তিনি। নিজের দেশেই তাকে ভিলেন বানানো হচ্ছে দেখে গম্ভীর বিস্ময় প্রকাশ করেছেন, যা ভারতীয় ক্রিকেটে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *