লেটেস্ট নিউজ

গ্যাংস্টার গোল্ডি ব্রারের বাবা-মা গ্রেপ্তার – এবেলা

এবেলা ডেস্কঃ

পাঞ্জাবে গ্যাংস্টার দমনে বড়সড় সাফল্য পেল পুলিশ। কুখ্যাত অপরাধী গোল্ডি ব্রারের বাবা শমশের সিং ও মা প্রীতপাল কউরকে মুকতসর জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২৪ সালের একটি চাঁদাবাজির মামলায় জড়িত থাকার অভিযোগে তাঁদের আটক করা হয়। সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত গোল্ডি বর্তমানে আমেরিকায় পলাতক বলে ধারণা করা হচ্ছে।

পুলিশি অভিযানে বিদেশে থাকা গ্যাংস্টারদের দেশীয় শিকড় উপড়ে ফেলার লক্ষ্য নেওয়া হয়েছে। এই গ্রেপ্তারের মাধ্যমে প্রশাসন স্পষ্ট বার্তা দিল যে, বিদেশে বসে অপরাধ চালালেও দেশে থাকা সহযোগীরা রেহাই পাবে না। গোল্ডিকে বর্তমানে সন্ত্রাসবাদ দমন আইনের আওতায় ‘সন্ত্রাসবাদী’ হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *