লেটেস্ট নিউজ

গ্যালারিতে সাদা রুমালের ঢেউ, অথচ সমর্থকদের মনে ক্ষোভের আগুন! রিয়াল মাদ্রিদের এ কেমন অদ্ভুত প্রতিবাদ?

সান্তিয়াগো বের্নাবেউ স্টেডিয়ামে লেভান্তের বিরুদ্ধে ম্যাচে হাজার হাজার সমর্থককে সাদা রুমাল ওড়াতে দেখা যায়। এমবাপ্পে-ভিনিসিয়াসদের ফর্মহীনতা, বার্সেলোনার কাছে হার এবং কোপা দেল রে থেকে বিদায়ের পর সমর্থকদের ধৈর্যের বাঁধ ভেঙেছে। কোচ আরবেলোয়া ও প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের পদত্যাগের দাবিতে উত্তাল গ্যালারি এই ‘পানোয়াদা’ বা রুমাল প্রদর্শনীর মাধ্যমে তাদের চরম অসন্তোষের বহিঃপ্রকাশ ঘটিয়েছে।

স্পেনের এই ঐতিহ্যবাহী রীতির শিকড় মূলত আঠারো শতকের ষাঁড়ের লড়াই বা বুলফাইটিংয়ে। শুরুতে এটি মাতাদোরদের প্রতি সম্মানের স্মারক হলেও বর্তমানে ফুটবলে এটি বোর্ড ও খেলোয়াড়দের প্রতি একটি কড়া সতর্কবার্তা। রিয়াল মাদ্রিদের সমর্থকরা নিজেদের ক্লাবের অংশীদার মনে করেন, তাই দলের ব্যর্থতায় সাদা রুমাল নেড়ে তারা বুঝিয়ে দেন—মাঠে এমন পারফরম্যান্স আর সহ্য করা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *