গ্যাস অম্বলের সমস্যা মেটাতে অব্যর্থ এই ৫ খাবার – এবেলা
এবেলা ডেস্কঃ
প্রতিদিন তেল মশলাযুক্ত খাবার খেলে গ্যাস ও বুক জ্বালার সমস্যা বাড়তে পারে। কথায় কথায় অ্যান্টাসিড না খেয়ে পাচনতন্ত্র ভালো রাখতে আদার জল বা ডাবের জল খাওয়ার অভ্যাস করুন। আদার অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান হজমে সাহায্য করে এবং ডাবের জলের ইলেক্ট্রোলাইট অ্যাসিডের মাত্রা স্বাভাবিক রাখে।
এছাড়া ব্রেকফাস্টে ওটমিল রাখলে তার ফাইবার অতিরিক্ত গ্যাস শুষে নেয়। তাৎক্ষণিক স্বস্তিতে কলা দারুণ কার্যকর যা প্রাকৃতিক অ্যান্টাসিড হিসেবে কাজ করে। পাশাপাশি খালি পেটে অ্যালোভেরার রস খেলে পেটের প্রদাহ কমে এবং ক্রনিক অ্যাসিডিটির হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়।

