লেটেস্ট নিউজ

গ্যাস সঙ্কট ও মূল্যবৃদ্ধি: সল্টলেক-উল্টোডাঙা রুটে অটো ভাড়া নিয়ে সংশয়ে চালকরা – এবেলা

এবেলা ডেস্কঃ

গ্যাসের তীব্র সঙ্কট ও আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির জেরে চরম দুর্ভোগে পড়েছেন সল্টলেক-উল্টোডাঙা এবং উল্টোডাঙা-আর জি কর রুটের অটোচালকরা। পর্যাপ্ত জ্বালানি না মেলায় বর্তমানে অনেক চালক কেবল সকালে অথবা বিকেলে অটো চালাতে বাধ্য হচ্ছেন। এই পরিস্থিতিতে অটো ভাড়া বৃদ্ধি নিয়ে এলাকায় জোর গুঞ্জন শুরু হয়েছে।

তবে এখনই ভাড়া বাড়ানোর পক্ষে নন চালকদের একাংশ। তাঁদের আশঙ্কা, ভাড়া বাড়ালে যাত্রীরা অটো ছেড়ে বাসে যাতায়াত শুরু করবেন, যা চালকদের উপার্জনে বড়সড় ধস নামাতে পারে। কিন্তু গ্যাসের জোগান স্বাভাবিক না হলে এবং ক্রমাগত দাম বাড়তে থাকলে শেষ পর্যন্ত ভাড়া বৃদ্ধি ছাড়া তাঁদের কাছে অন্য কোনো বিকল্প পথ খোলা থাকবে না বলে তাঁরা জানিয়েছেন।

অন্যদিকে, যাত্রীরা চালকদের সমস্যার বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখলেও ভাড়া বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন। সাধারণ মানুষের মতে, আয় না বাড়লেও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ও যাতায়াত খরচ বাড়লে সংসার চালানো কঠিন হয়ে পড়বে। চালকরা আপাতত ভাড়া না বাড়িয়ে নিয়মিত গ্যাসের জোগান নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *