লেটেস্ট নিউজ

গ্রামের দুয়ারে খোদ বিধায়ক! অভাব-অভিযোগ শুনতে সটান বাড়িতে পৌঁছে যাচ্ছেন বিধায়ক – এবেলা

এবেলা ডেস্কঃ

ভোটের বাদ্যি বাজতেই সরগরম বীরভূমের রাজনীতি। মানুষের মন জয় করতে এবার সরাসরি আমজনতার অন্দরমহলে হাজির হচ্ছেন সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরি। রাজ্য সরকারের গত কয়েক বছরের উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের হাতে তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের ছোট-বড় নানা সমস্যার কথা মন দিয়ে শুনছেন তিনি। লক্ষ্য একটাই, নির্বাচনের আগে জনভিত্তি আরও মজবুত করা।

অন্যদিকে, শাসকদলকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ বিজেপি। পাল্লা দিয়ে তারাও কোমর বেঁধে নেমেছে ময়দানে। তৃণমূলের বিভিন্ন খামতি আর স্থানীয় ইস্যুগুলোকে অস্ত্র করে গ্রামের বাড়ি বাড়ি প্রচার শুরু করেছে পদ্ম শিবিরও। শাসক ও বিরোধী— উভয় পক্ষই প্রচারে কোনো খামতি রাখছে না। ফলে ভোটের লড়াই শুরু হওয়ার আগেই সিউড়ি ও সংলগ্ন গ্রামাঞ্চলে রাজনৈতিক উত্তাপ এখন তুঙ্গে। সব মিলিয়ে ঘাসফুল ও পদ্ম শিবিরের এই দ্বিমুখী লড়াইয়ে জমে উঠেছে ভোটের ময়দান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *