লেটেস্ট নিউজ

গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পকে কড়া জবাব: ভেস্তে যেতে পারে আমেরিকা-ইউরোপ বাণিজ্য চুক্তি – এবেলা

এবেলা ডেস্কঃ

গ্রিনল্যান্ড কেনা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ক্রমাগত হুমকির পাল্টায় যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত বাণিজ্য চুক্তির অনুমোদন স্থগিত করল ইউরোপীয় পার্লামেন্ট। ইইউ আইনপ্রণেতারা সাফ জানিয়েছেন, ডেনমার্কের সার্বভৌমত্বে আঘাত হানলে বা শুল্কযুদ্ধ শুরু করলে ওয়াশিংটনকে চড়া মূল্য চোকাতে হবে। এই সিদ্ধান্তের ফলে ইউরোপীয় বাজারে মার্কিন শিল্পপণ্যের প্রবেশাধিকার অনিশ্চিত হয়ে পড়ল।

ট্রাম্পের আগ্রাসী মনোভাবের জবাবে ইউরোপীয় ইউনিয়ন প্রয়োজনে ৯৩ বিলিয়ন ইউরোর পাল্টা শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে। ব্রাসেলসে জরুরি বৈঠকে বসা ইইউ নেতারা স্পষ্ট করেছেন, ভয় দেখিয়ে বা ব্ল্যাকমেল করে বাণিজ্য সুবিধা আদায় সম্ভব নয়। আমেরিকার নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠায় আপাতত ঝুলে রইল দুই মহাদেশের এই ঐতিহাসিক বাণিজ্যিক সমঝোতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *