লেটেস্ট নিউজ

গ্রিনল্যান্ড ইস্যুতে নমনীয় ট্রাম্প: স্থগিত হচ্ছে বিতর্কিত শুল্ক – এবেলা

এবেলা ডেস্কঃ

গ্রিনল্যান্ড দখল নিয়ে টানা উত্তেজনার পর অবশেষে সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ন্যাটো মহাসচিব মার্ক রুট্টের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, গ্রিনল্যান্ড নিয়ে আমেরিকার আগ্রহ মূলত নিরাপত্তা সংক্রান্ত। ইউরোপ ও ন্যাটোর চাপের মুখে এই কৌশলগত পরিবর্তন ট্রাম্পের পূর্ববর্তী কঠোর অবস্থান থেকে পিছু হটার ইঙ্গিত দিচ্ছে।

এই সমঝোতার ভিত্তিতে আগামী ১ ফেব্রুয়ারি থেকে প্রস্তাবিত শুল্ক আরোপ স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তিনি আরও জানান, গ্রিনল্যান্ড ও সুমেরু অঞ্চল নিয়ে একটি ভবিষ্যৎ চুক্তির কাঠামো তৈরি হয়েছে, যা উভয় পক্ষের জন্যই উপকারী হবে। আপাতত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ শীর্ষ কর্মকর্তাদের ওপর এই আলোচনা এগিয়ে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *