লেটেস্ট নিউজ

গ্রিনল্যান্ড কিনতে বড় চাল ট্রাম্পের প্রত্যেক বাসিন্দা পেতে পারেন ১ লাখ ডলার – এবেলা

এবেলা ডেস্কঃ

জাতীয় নিরাপত্তার অজুহাতে বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড দখলে নিতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প। সামরিক অভিযানের হুমকির পাশাপাশি এবার বাসিন্দাদের বড় অঙ্কের অর্থের টোপ দিচ্ছে হোয়াইট হাউস। দ্বীপটির প্রায় ৫৭ হাজার নাগরিকের প্রত্যেককে ১ লাখ ডলার পর্যন্ত দেওয়ার পরিকল্পনা নিয়ে ওয়াশিংটনে আলোচনা চলছে, যার মোট ব্যয় হতে পারে প্রায় ৬০০ কোটি ডলার।

অন্যদিকে ডেনমার্ক এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে কড়া হুঁশিয়ারি দিয়েছে। ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, সার্বভৌমত্ব রক্ষায় তারা প্রয়োজনে আগে গুলি চালাবে। এই দ্বন্দ্বে ন্যাটোর মিত্র দেশগুলোর মধ্যে চরম অস্বস্তি তৈরি হয়েছে। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসেন আমেরিকাকে এই ধরনের হুমকি বন্ধ করার আহ্বান জানিয়ে নিজেদের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *