গ্রিনল্যান্ড দখলে অনড় ট্রাম্প: যুদ্ধের হুঁশিয়ারি না কি শুল্ক হানা? – এবেলা
এবেলা ডেস্কঃ
গ্রিনল্যান্ড ইস্যুতে ‘পিছু হটার সুযোগ নেই’ বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দেওয়ার আগে তিনি দ্বীপটি দখলকে ‘অপরিহার্য’ বলে অভিহিত করেন। প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার কিংবা ইউরোপীয় পণ্যে ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন তিনি।
ট্রাম্পের এই আগ্রাসী অবস্থানে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে সতর্ক করেছেন। গ্রিনল্যান্ড ও ডেনমার্কের সার্বভৌমত্ব রক্ষায় ইউরোপীয় ইউনিয়ন পূর্ণ সংহতি প্রকাশ করায় বর্তমানে আটলান্টিকজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

