লেটেস্ট নিউজ

গ্রিনল্যান্ড দখল করতে মরিয়া ট্রাম্প ডেনমার্কের সাথে তুঙ্গে সংঘাত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার লক্ষ্যে বিশেষ দূত হিসেবে জেফ ল্যান্ড্রিকে নিয়োগ দিয়ে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছেন। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, খনিজ সম্পদ নয় বরং জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই বিশাল আর্কটিক দ্বীপটি আমেরিকার ‘প্রয়োজন’। ডেনমার্কের মিত্র হওয়া সত্ত্বেও ট্রাম্পের এমন আগ্রাসী মনোভাবে ক্ষুব্ধ কোপেনহেগেন মার্কিন রাষ্ট্রদূতকে তলবের ঘোষণা দিয়েছে।

ডেনমার্ক ও গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ সাফ জানিয়েছে, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং এর আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করতে হবে। তবে ট্রাম্প নিজের সিদ্ধান্তে অনড় থেকে এই অঞ্চলে চীন ও রাশিয়ার প্রভাব কমানোর ওপর জোর দিচ্ছেন। স্বায়ত্তশাসিত এই দ্বীপের ভবিষ্যৎ নিয়ে ওয়াশিংটন ও ইউরোপের মধ্যে এখন চরম কূটনৈতিক উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *