লেটেস্ট নিউজ

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের হুমকিতে ফুঁসছে ডেনমার্ক – এবেলা

এবেলা ডেস্কঃ

ভেনেজুয়েলার পর এবার গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ঘনিষ্ঠ মহলে দ্বীপটির মানচিত্রে আমেরিকার পতাকা ব্যবহারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। তিনি সাফ জানিয়েছেন, গ্রিনল্যান্ড কোনোভাবেই বিক্রির জন্য নয় এবং ডেনমার্কের ভূখণ্ড দখলের কোনো অধিকার যুক্তরাষ্ট্রের নেই।

পাল্টা জবাবে ট্রাম্প দাবি করেছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড আমেরিকার প্রয়োজন এবং ডেনমার্ক এটি আটকাতে পারবে না। বর্তমানে গ্রিনল্যান্ডে স্বায়ত্তশাসন থাকলেও এর প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি ডেনমার্কের নিয়ন্ত্রণে। আমেরিকার এই আগ্রাসী মনোভাবের প্রতিবাদে ডেনমার্কে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, যা দুই মিত্র দেশের কূটনৈতিক সম্পর্কে চরম উত্তেজনা তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *