গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি: সমর্থন না দিলে গুনতে হবে চড়া শুল্ক! – এবেলা
এবেলা ডেস্কঃ
আমেরিকার জাতীয় নিরাপত্তার স্বার্থে বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড দখলে অনড় ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের দাবি, রাশিয়া ও চিনের সম্ভাব্য হামলা রুখতে এই অঞ্চলটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই পরিকল্পনায় সহমত না হওয়া দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপের কড়া হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
ডেনমার্ক এই দাবি প্রত্যাখ্যান করলেও ট্রাম্প নিজের অবস্থানে অনড় থেকে ন্যাটোর সঙ্গে আলোচনার হুঁশিয়ারি দিয়েছেন। ড্যানিশ প্রশাসন সামরিক শক্তি বৃদ্ধির কথা জানালেও ওয়াশিংটন সাফ জানিয়েছে, প্রস্তাব না মানলে সংশ্লিষ্ট দেশগুলোকে চড়া অর্থনৈতিক মাশুল গুনতে হতে পারে। মেরু অঞ্চলের সুরক্ষা ও প্রতিরক্ষা নিশ্চিতেই এই চরম পদক্ষেপ।

