গ্রুপ-সি পরীক্ষার দিনেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী ঘিরে তুঙ্গে শোরগোল – এবেলা
এবেলা ডেস্কঃ
আজ রাজ্যে পা রাখছে কেন্দ্রীয় বাহিনী, আর ঠিক সেই দিনেই অনুষ্ঠিত হচ্ছে এসএসসির গ্রুপ-সি পরীক্ষা। স্কুল-কলেজগুলোতে আধাসেনার থাকার ব্যবস্থা করা নিয়ে রীতিমতো আশঙ্কায় ভুগছে কমিশন। পরীক্ষাকেন্দ্রে যাতে কোনোভাবেই জওয়ানরা প্রবেশ করতে না পারেন, তা নিশ্চিত করতে ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজি এবং পুলিশ কমিশনারকে জরুরি চিঠি দিয়েছেন এসএসসি কর্তৃপক্ষ। পরীক্ষার আবহে বাহিনীর এই উপস্থিতি শেষ পর্যন্ত কোনো বিপত্তি ঘটায় কি না, তা নিয়েই বাড়ছে উদ্বেগ।

