গ্রেপ্তার কেন? আদালতে বিস্ফোরক আনন্দপুরের গুদাম মালিক – এবেলা
এবেলা ডেস্কঃ
আনন্দপুর অগ্নিকাণ্ডে ধৃত গুদাম মালিক গঙ্গাধর দাস বারুইপুর আদালতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, বিমান দুর্ঘটনা ঘটলে যদি মালিক গ্রেপ্তার না হন, তবে গুদাম ভাড়ার ক্ষেত্রে কেন তাঁকে দায়ী করা হবে? চুক্তিতে দাহ্য পদার্থ রাখা নিষিদ্ধ থাকলেও ভাড়াটিয়ারা আইন ভেঙেছিলেন বলে তাঁর আইনজীবী জানান।
অভিযুক্তের পক্ষে দাবি করা হয়, তিনি পলাতক ছিলেন না বরং পুলিশের ডাকেই এসেছিলেন। একই সঙ্গে ৭২ বছর বয়সি এই ব্যবসায়ীর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন ও খুনের চেষ্টার ধারা প্রয়োগের যৌক্তিকতা নিয়ে সওয়াল করা হয়। শেষ পর্যন্ত পাসপোর্ট জমা রেখে জামিনের আবেদন জানানো হয়েছে আদালতে।

