‘ঘরের শত্রু বিভীষণ’ই ট্রাম্প-কার্ড! – এবেলা
এবেলা ডেস্কঃ
ভেনেজুয়েলার রাজনৈতিক প্রেক্ষাপটে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে রয়টার্স। কোনো রক্তপাত ছাড়াই প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তাঁর নিশ্ছিদ্র নিরাপত্তার ‘সেফ হাউস’ থেকে অপহরণ করতে সক্ষম হয়েছিল মার্কিন সেনা। আর এই দুঃসাহসিক অপারেশনের নেপথ্যে ছিল ডোনাল্ড ট্রাম্পের এক মোক্ষম চাল— ‘ঘরের শত্রু বিভীষণ’।
পেন্টাগন সূত্রের খবর, মাদুরো প্রশাসনের অতি ঘনিষ্ঠ এক ব্যক্তির মাধ্যমেই তাঁর গতিবিধির সমস্ত গোপন তথ্য পৌঁছে গিয়েছিল মার্কিন গোয়েন্দাদের হাতে। কয়েক মাস আগে থেকেই ভেনেজুয়েলার প্রভাবশালী স্বরাষ্ট্রমন্ত্রী ডিয়োসডাডো কাবেয়োর সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিল আমেরিকা। এই গোপন আঁতাতের ফলেই ভেঙে পড়ে মাদুরোর নিরাপত্তা বলয়, যা শেষ পর্যন্ত তাঁর অপহরণকে নিশ্চিত করে।

